সন্তানের অধিকার সমুহ দ্বিতীয় পর্ব
ম্পিউটারে, আইপ্যাডে, মোবাইলে রেখে দিতে পারেন অথবা খাতায় লিখে রাখতে পারেন (এটাই বেস্ট উপায়)
জন্মের পর করনীয়
১.আজান দেওয়া,
عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيه قَالَ
উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি’ (রাঃ)তার পিতা থেকে থেকে বর্ণানা করেন,
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ - حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ - بِالصَّلاَةِ .
তিনি বলেন, ফাত্বিমাহ (রাঃ) যখন ‘আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ)-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার কানে সলাতের আযানের ন্যায় আযান দিতে দেখেছি।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৫১০৫
২.তাহনীক করানো,
عَنْ أَسْمَاءَ رَضِيَ اللهُ عَنْهَا
আসমাআ (রাঃ) থেকে বর্ণিতঃ:
أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ
তিনি বলেন, তিনি তাঁর পেটে আবদুল্লাহ্ ইব্নু যুবায়ের কে ধারন করলেন (গর্বস্থিত সন্তান)
قَالَتْ فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ
তিনি বলেন, আমি এমন সময় হিজরত করি যখন আমি আসন্ন প্রসবা। (সন্তান যে কোন সময় হয়ে যেতে পারে)
فَأَتَيْتُ الْمَدِيْنَةَ فَنَزَلْتُ بِقُبَاءٍ
আমি মাদিনাহয় এসে কুবা’তে অবতরণ করি।
فَوَلَدْتُهُ بِقُبَاءٍ
এ কুবাতেই আমি তাকে (পুত্র সন্তানটি)প্রসব করি।
ثُمَّ أَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَوَضَعْتُهُ فِيْ حَجْرِهِ
এরপর আমি তাকে নিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর কাছে এসে তাঁর কোলে দিলাম।
No comments