একজন সফল উদ্যোক্তা হওয়ার উপায়ঃ
একজন সফল উদ্যোক্তা হওয়ার উপায়ঃ
১) লক্ষ্য অর্জনে যথেষ্ট আগ্রহী হতে হবে:
সাফল্য অর্জনের জন্য যদি তীব্র পরিমাণে উৎসাহ-উদ্দীপনা কাজ না করে, তবে সেই কাজ যথা সময়ে সঠিকভাবে সম্পন্ন হয় না। উদ্যোক্তা হিসাবে যদি আপনার মাঝেই উৎসাহ-উদ্দীপনার অভাব কাজ করে, তাহলে ভেবে দেখুন এর প্রভাবে আপনার স্টার্টাপের অন্যান্য সদস্য এবং কাস্টমারের অবস্থা কী হবে। আপনার উৎসাহ উদ্দীপনা দেখেই আপনার টিমের সদস্যরা অধিক কাজ করতে উৎসাহিত হবে। উৎসাহ উদ্দীপনার সাথে যখন আপনি এবং আপনার টিম কাস্টমারদের সেবা প্রদান করবেন, তখন কাস্টমারের ও আপনার প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ বাড়বে। কাস্টমারকে খুশী রাখাই একটি প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য। তাই কাস্টমার যখন আপনার প্রতিষ্ঠানের প্রতি খুশি হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি উদ্যোক্তা হিসেবে সফলতার দিকে আরও একধাপ এগিয়ে গেলেন।
২) সুযোগ-সুবিধার দিকে নজর দিন:
নিজের এবং প্রতিষ্ঠান এর সুযোগ সুবিধার দিকে নজর দিলে অযথা পরিশ্রমের অপচয় দূর করা সম্ভব। বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো যে কাজটি করে থাকে সেটি হচ্ছে, যত কাজের সুযোগ পায় তত কাজই হাতে নিয়ে নেয়। এর ফলে যেটি হয়, অতিরিক্ত কাজের চাপের কারণে কোন কাজই সঠিকভাবে যথাসময়ে সম্পন্ন হয় না। এতে করে প্রতিষ্ঠানের দুর্নাম হয়। ফলে কমে যায় গ্রাহক সংখ্যা। কারণ গ্রাহক যে কাজের জন্য মূল্য দিচ্ছে সেই কাজ যদি সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন না হয়, তবে কেনই বা তারা পরবর্তীতে আবার একই প্রতিষ্ঠান ধার ধারবে?
তাই একগাদা কাজ হাতে নিয়ে গোলমাল পাকিয়ে ফেলার চেয়ে যতটুকু কাজ ঠিকভাবে করার সুযোগ রয়েছে ঠিক ততটুকু কাজই হাতে নিতে হবে। এতে করে কর্মচারীদের উপর যেমন চাপ কমবে তেমনি সঠিক এবং সুন্দর কাজের জন্য বাড়বে গ্রাহক সন্তুষ্টি। তাই যে কোনো কাজ হাতে নেয়ার ক্ষেত্রে সেই কাজটি করার জন্য প্রতিষ্ঠান যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।
No comments