সংবাদ শিরোনাম

ড. মিযানুর রহমান আযহারী জীবনী



সশিক্ষায় শিক্ষিত,জনপ্রিয় তরুণ বক্তা,লাখো তরুণের আইডল ও ইসলামিক স্কলার হিসেবে পরিচিত মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। অল্প কয়েকদিনে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য ও  জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে যে ক’জন ইসলামি চিন্তাবিদ রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম।খুব অল্প সময়ে কুরআন হাদিসের সহজ সাবলীলভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ২০১৯ সালে প্রায় ১৫ হাজার তাফসির-মাহফিলের দাওয়াত পেয়েছেন। তার প্রঞ্জল ভাষায় আলোচনার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। তাকে ইনভাইটেশন এর জন্য রীতিমতো সিডিউল নিতে হচ্ছে। ইংরেজী ও আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি তিনি তার পিএইচডি ডিগ্রী লাভ করেছেন।

জন্ম: মিজানুর রহমান ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদরাসার শিক্ষক। তার পরিবারে মা-বাবা ও এক ভাই রয়েছে।


No comments