সংবাদ শিরোনাম

কঠোর পরিশ্রমী



ইতিবাচক মনোভাব:

ব্যবসা শুরুর আগে মনে রাখতে হবে, ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবে। আর এ ঝুঁকি থাকার মন-মানসিকতা থাকতে হবে। ইতিবাচক মনোভাব অবশ্যই থাকতে হবে।
✅কঠোর পরিশ্রমী:
উদ্যোক্তা হতে হলে কঠোর পরিশ্রমী হতে হবে। তিল তিল করে গড়ে তোলা বিজনেস এক সময় বিশাল শিল্প সামাজ্য করে সাজাতে সততা আর পরিশ্রমের বিকল্প নেই। এরপর আপনাকে হতে হবে ডায়নামিক এবং চৌকস। কেননা উদ্যোক্তা হতে আপনাকে পিওন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধানের সঙ্গে পর্যন্ত কথা বলতে হবে। অধিক পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। কোনো কারণে কাজে সফল না হতে পারলে হাল ছেড়ে দিলে চলবে না। অধিক মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।
✅কৌতূহলী হওয়া:
কৌতূহল সফল উদ্যোক্তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এটি বাজার যাচাই, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। ব্যবসায়িক নতুন কলা কৌশল উন্নয়নেও সহায়তা প্রদান করে থাকেন।
✅আত্মবিশ্বাস:
প্রত্যেক মানুষের কিছু গুণ থাকে। সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস। যার আত্মবিশ্বাস যত বেশি তার সাফল্য তত বেশি। যদিও এটি অর্জন করা কঠিন। সফল উদ্যোক্তা তার আশপাশের

আত্মবিশ্বাসী লোকদের মধ্যে অন্যতম। আপনাকে হতে হবে স্থির ও দূরদৃষ্টি সম্পন্ন, যা আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।

No comments