পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত দুইটি মতবাদ ছিলো আছে
পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত দুইটি মতবাদ ছিলো আছে এবং থাকবে।
১. ইসলাম
২. জাহিলিয়াত
ইসলাম তো ইসমামই, শ্বাশত এক মানবতাবাদী ধর্ম।
আর বাকি সব জাহিলিয়াত। এখন অনেকে বলতে পারেন সেটা কিভাবে? আমি বলব মার্কস বাদ, কমিউনিজম, জায়োনিজম, সেকুলারিজম ব্লা ব্লা ব্লা….
সব জাহিলিয়াত কোথাও শান্তি বা মানবতা নেই।
আদম (আঃ) কে ধোকা দেওয়া থেকে শুরু করে আপনাকে আমাকে শয়তান ধোকা দিচ্ছে এটাই হচ্ছে জাহিলিয়াত। শয়তান আমাদের কে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম, বাদ ইত্যাদি দিয়ে ধোকা দিচ্ছে। আমরা মুসলিম এ-ই ঘোষণা আসার পর থেকে জাহিলিয়াত এ-র সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, জাহিলিয়াত ও আমাদের পেছনে লেগে আছে আঠার মত।
মুসলমান দের অন্য তম শক্তি হচ্ছে চারিত্রিক শক্তি। এ-ই শক্তির কারনে ইসলাম আজ পৃথিবীর প্রতিটি দেশে বিদ্দমান, কম বা বেশি। চারিত্রিক শক্তির অহরহ উদাহরণ পাওয়া যায়।
ক্রুসেড যুদ্ধের সময় খ্রিস্টানরা সালাউদ্দিন আইয়ুবী কে কাবু করার জন্য নারী মদ ইত্যাদি দিয়ে হাজারো চেস্টা করেছে কিন্তু সফল হয়নি ঈমানের বলে দৃঢ ও বলিয়ান থাকার ফলে। তখন ক্রুসেডাররা সিদ্ধান্ত নিলো, এক সালাইদ্দিন কে না মেরে তার সৈন্য, ও যুবক ছেলেদের চরিত্র কে ধ্বংস করে দিতে হবে, যেই কথা সেই কাজ যুবক দের চরিত্র ধ্বংস করার সকল আয়োজন তারা করেছিল মদ নারীকে সহজ লভ্য করে দিয়েছিল, এক টাই উদ্যেশ্য মুসলিম যুবক দের চরিত্র হনন এ-র চেস্টা। সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিন দখল করেছে কিন্তু ক্রুসেডাররা মুসলিম যুবকদের চরিত্র হননের যে বিষ বৃক্ষ রেখে গিয়েছিল তা এখন পর্যন্ত বিদ্ধমান।
অনেক কথা বলে ফেলেছি যেগুলো উক্ত বইয়ে নাই কিন্তু বিষয় বস্তুর সাথে মিল রয়েছে।
উক্ত বইয়ের মুল বিষয় বস্তু হচ্ছে নীল সাম্রাজ্যের কবল থেকে জাতি কে রক্ষা নিয়ে, এখানে যুবসমাজের জন্য খাস করে লিখা হয় নাই কারন নীল সম্রাজ্য ছেলে বুড়ো, প্রৌঢ় সবাইকে গ্রাস করে নিয়েছে।
No comments